ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির র‍্যালী


আগস্ট ৫, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:    গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মো: মিজানুর রহমান সিনহা’র নির্দেশে ও উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (৫আগষ্ট) বেলা ১১ টায় বালিগাও আমজাদ আলি কলেজ এর মাঠ থেকে র‍্যালীটি বের হয়ে বালিগাও বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেট্রল পাম্পে গিয়ে শেষ হয়। র‍্যালী কে সাফল্যমণ্ডিত করতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী মিছিল নিয়ে র‍্যালী তে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন দোলন,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি জহিরুল ইসলাম মুরাদ, জেলা বিএনপির সদস্য ওয়াহিদ ঢালী, কেএম জহিরুল ইসলাম লেলিন,ধীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু,সাধারণ সম্পাদক মনির হোসেন শেখ,বেতকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বাবুল,বালিগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ,বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস নাদিম জামান বিদ্যুৎ বেপারী, সাবেক উপজেলা ছাত্রদল নেতা জনি মল্লিক,জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হালদার, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর মাদবর,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা,তাহের ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজির আহাম্মেদ অনিক, উপজেলা মহিলা দলের সভা নেত্রী রাজিয়া সুলতানা সুমি, সাধারণ সম্পাদিকা নাসিমা আক্তার সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।