ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সুন্দরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ ও ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা ইসলামপুর এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামপুর সততা যুব সংঘের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. মিলন মিয়া, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, ইসলামপুর সততা যুব সংঘের সভাপতি মো. রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী মিয়াসহ এলাকার সর্বস্তরের মুসল্লিবৃন্দ।বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পাশাপাশি এলাকায় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।