ঝিনাইদহের মহেশপুরে কুসুমপুর বিওপির আওতাধীন দত্তনগরের মথুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা ২টি ঈগল পাখি ও ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ অবমুক্ত করেছে বন বিভাগ। ২০ শে নভেম্বর শুক্রবার কোটচাঁদপুরের বলুহর বাওড়ে অবমুক্ত করা হয় । জানা গেছে, মথুরা মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২টি ঈগল পাখি ও ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ উদ্ধার করার পর সেগুলো ঝিনাইদহের কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার জনাব প্রণব কুমারের কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার প্রণব কুমার ও তার টিমের উদ্যোগে প্রাণী ও কচ্ছপগুলো অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল এবং কোটচাঁদপুর উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের জাতীয় মৎস্য হ্যাচারির প্রজেক্ট কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সংশ্লিষ্টদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ২টি ঈগল পাখি বন বিভাগের নিজস্ব বনায়নে এবং ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ কোটচাঁদপুরের বলুহর বাওড়ে অবমুক্ত করা হয়।

