ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

শৈলকুপায় মাদক বিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে আটককৃত ১৩ জনের ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামীদের জেলহাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. সনি সাহা (২৯), পিতা-মৃত ফিলিপ সাহা, সাং-কৃষ্ণ গোবিন্দপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
২. দুর্জয় হালদার (২৪), পিতা-শ্রী রবী হালদার, সাং-বারোঘরিয়া গোলাবাগান, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৪ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
৩. শ্রী প্রদীপ কুমার ঘোষ (২৮), পিতা-মৃত শ্রী চন্দন ঘোষ, সাং-বারোঘরিয়া গোলাবাগান, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
৪. শ্রী রাহুল চন্দ্র সিংহ (২৪), পিতা-শ্রী প্রদীপ চন্দ্র সিংহ, সাং-শিবগঞ্জ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
৫. শ্রী উজ্জল সিংহ (৩০), পিতা-জয় সিংহ, সাং-রামচন্দ্রপুর হাট, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৮ মাস সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৪ দিনের কারাদণ্ড।
৬. সংকর সাহা (৩৩), পিতা-মৃত অসিত সাহা, সাং-কৃষ্ণ গোবিন্দপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
৭. শ্রী ইন্দ্রজিৎ সিংহ (৩০), পিতা-শ্রী রতন চন্দ্র সিংহ, সাং-রামচন্দ্রপুর হাট, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
৮. সুমন সাহা (৩৮), পিতা-মৃত শষ্টী সাহা, সাং-গোবরাতলা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
৯. শ্রী বিদ্যুৎ চন্দ্র সিংহ (৩২), পিতা-সুধীর চন্দ্র সিংহ, সাং-রামচন্দ্রপুর হাট, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
১০. গোলাম মোস্তফা (১৯), পিতা-মোঃ স্বপন জোয়ার্দ্দার, সাং-ধাওড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
১১. চন্দন মন্ডল (১৯), পিতা-কুরহান মন্ডল, সাং-শিবতলা (চাইনপাড়া), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
১২. মোঃ রাসেল আলী (৩০), পিতা-মৃত আজিজুল ইসলাম, সাং-বারোঘরিয়া (লক্ষীপুর), থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।
১৩. মোঃ রাব্বি মিয়া (২০), পিতা-মোঃ মাসুদ রানা, সাং-বড়বাড়ী বগুড়া, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ — ৫ মাস সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা ভোরের খবরকে জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।