ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

গাইবান্ধায় রাজু মোল্লা হত্যার প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

Link Copied!

দেশব্যাপী হত্যা,সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে গাইবান্ধায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে জেলা কৃষকদলের উদ্যোগে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ মিছিলে কৃষকদলের কর্মীদের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।​জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহফুজার রহমান রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুজ্জামান খান লোহানী তুষারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ​কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ​মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি,​শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক, ​আব্দুর রাজ্জাক ভুট্রো, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুকুল, ​জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক, ​জাহিদুল ইসলাম জাহিদ, সদর উপজেলা কৃষকদলের আহব্বায়ক ​আবু তাহের সহ অন্যারা।​সমাবেশে বক্তারা রাজু মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি দেশব্যাপী চলমান সন্ত্রাস ও নৈরাজ্যকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা নিহত হন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।