শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। আজ বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,উপজেলার উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মাজিদুল ইসলাম মাজেদ (৪৫) এবং উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি রেজা মিয়া (৪২)। পুলিশ জানায়, গ্রেপ্তার মাজিদুল ইসলাম মাজেদ উপজেলার উত্তর উড়িয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। অপরদিকে রেজা মিয়া পূর্ব ছালুয়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের ওই দুই নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

