ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবলীগকর্মী গ্রেপ্তার

dailyvorerkhabor
নভেম্বর ২০, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২১: ৪০

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় তিন দিন পর মো. রাকিব খান (২৬) নামে এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব খান উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত নজরুল ইসলাম খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনার পর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিব খানের অবস্থান শনাক্তের পর শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাকিব খান এলাকায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।

মোংলা থানার ওসি আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ নভেম্বর রাতে মোংলার শিকারির মোড় এলাকার গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় রাকিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মোংলা থানা পুলিশ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।