ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় কালবৈশাখী ঝড়ে দোকানের ওপর গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু


এপ্রিল ২৭, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বগুড়ার গাবতলী উপজেলায় কালবৈশাখী ঝড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পান ব্যবসায়ী। সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে শুরু হওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে বাজারের পাশে থাকা একটি বিশাল বটগাছ উপড়ে গিয়ে সরাসরি একটি দোকানের ওপর পড়ে। এ সময় দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা উমা চন্দ্র (৫২) গুরুতরভাবে চাপা পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত উমা চন্দ্র গাবতলী উপজেলার চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি লাঠিগঞ্জ বাজারে নিজের পানের দোকান পরিচালনা করতেন এবং প্রতিদিনের মতো ঘটনার দিনও দোকানেই রাতযাপন করছিলেন।

স্থানীয়দের মতে, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই গাছটি উপড়ে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।