ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জে কালী মন্দিরে চুরি: প্রতিমার স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট


এপ্রিল ২৬, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জ শহরের কালীগাছতলা এলাকার শ্রীশ্রী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় প্রতিমার স্বর্ণ ও রূপার অলংকার এবং দানবাক্সের টাকা চুরি হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ঝড়-বৃষ্টির সময় দুর্বৃত্তরা মন্দিরের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে।

এ সময় তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে মূল মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে কালী প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রূপার বিভিন্ন অলংকার মাথার মুকুট, হাতের তাজ, পায়ের নুপুর, গলার সীতাহার ও চেইন, কানের দুল,এছাড়া মহাদেবের পাথর এবং দানবাক্সের নগদ অর্থ নিয়ে যায়।‎রোববার সকালে মন্দিরে আসা ভক্তরা ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

‎মন্দির কমিটির সভাপতি দিলীপ দাস বলেন, এর আগেও মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি তাদের উদ্বিগ্ন করে তুলেছে। এ ঘটনায় স্থানীয় কোনো চক্র জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।‎সদর মডেল থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।