ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে পদ্মার তীব্র ভাঙনে আতঙ্কে স্থানীয়রা

dailyvorerkhabor
আগস্ট ১৩, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার ও বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন।মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে হঠাৎ করেই শুরু হয় নদীভাঙন। এতে রাত ১০টা পর্যন্ত নদীগর্ভে তলিয়ে যায় অন্তত দুটি দোকান, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও চারটি প্রতিষ্ঠানের জমি।স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে আতঙ্ক। হুমকির মুখে থাকা দোকানগুলোর মালিকরা মালামাল সরিয়ে নিচ্ছেন।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নদীতীরে পূর্বে ফেলা জিও ব্যাগ সরে গেলে মুহূর্তেই ভাঙন দেখা দেয়। মাত্র আধা ঘণ্টার মধ্যে নদীতে বিলীন হয়ে যায় একটি পাটের গোডাউন ও একটি দোকান। আরও কয়েকটি দোকান ঝুঁকির মুখে রয়েছে।ভাঙন ঠেকাতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘পানি বৃদ্ধির কারণে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। রাতেই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আশিক সারোয়ার বলেন, ‘এর আগেও এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছিল। এবার আপৎকালীনভাবে নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’তিনি আরও জানান, ‘লৌহজং-টঙ্গীবাড়ী এলাকায় প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণের ৬০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।’এদিকে দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া এবং নদীতে অবৈধ ভাবে কাটার বসিয়ে ড্রেজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।২ শত বছরের ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজারে রয়েছে প্রায় এক হাজার ব্যবসা প্রতিষ্ঠান, যা এই ভাঙনের মুখে পড়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।