ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু


আগস্ট ২৫, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪ জনে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৮১ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৬১৭ জন।গত ১লা জানুয়ারি থেকে ২৫শে আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ২৯ হাজার ৪৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।