

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪ জনে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ৩৮১ ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৬১৭ জন।গত ১লা জানুয়ারি থেকে ২৫শে আগস্ট পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ২৯ হাজার ৪৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭