ঢাকামঙ্গলবার , ১৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


এপ্রিল ১৪, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা শিশু পার্কে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, হস্তশিল্প এবং নানা ধরনের খাবারের সমাহারে মেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ, ওসি (তদন্ত) কাজী মাসুদ, টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।