স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-এ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে পান্তা ভাত আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় বর্ষবরণের আনুষ্ঠানিকতা।উপজেলা চত্বর থেকে সৈয়দা ইয়াসমিন সুলতানা-এর নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।পরে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর শিল্পীরা জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার তদন্ত ওসি পবিত্র কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করেছে।

