ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

মহেশপুরে মথুরা মাঠে উদ্ধার হওয়া ঈগল ও কচ্ছপ অবমুক্ত করল বন বিভাগ

আব্দুস সালাম (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে কুসুমপুর বিওপির আওতাধীন দত্তনগরের মথুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা ২টি ঈগল পাখি ও ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ অবমুক্ত করেছে বন বিভাগ। ২০ শে নভেম্বর শুক্রবার কোটচাঁদপুরের বলুহর বাওড়ে অবমুক্ত করা হয় । জানা গেছে, মথুরা মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২টি ঈগল পাখি ও ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ উদ্ধার করার পর সেগুলো ঝিনাইদহের কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার জনাব প্রণব কুমারের কাছে হস্তান্তর করা হয়।পরবর্তীতে কোটচাঁদপুর বন বিভাগের ডেপুটি রেঞ্জার প্রণব কুমার ও তার টিমের উদ্যোগে প্রাণী ও কচ্ছপগুলো অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. হাসান ফেরদৌস কমল এবং কোটচাঁদপুর উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়নের জাতীয় মৎস্য হ্যাচারির প্রজেক্ট কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ​সংশ্লিষ্টদের উপস্থিতিতে উদ্ধার হওয়া ২টি ঈগল পাখি বন বিভাগের নিজস্ব বনায়নে এবং ২৪১টি কড়ি কইট্টা কচ্ছপ কোটচাঁদপুরের বলুহর বাওড়ে অবমুক্ত করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।