ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

মরক্কোর পরিব্রাজকদের ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা পরিদর্শন সমৃদ্ধ লাইব্রেরি ও ইলমি পরিবেশে মুগ্ধ অতিথিরা

প্রতিবেদক: এস এম রাকিবুল ইসলাম
নভেম্বর ১৮, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: এস এম রাকিবুল ইসলাম:   গত ১৭ই নভেম্বর মরক্কো থেকে আগত একদল পরিব্রাজক ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তাঁরা মাদরাসার শিক্ষা কার্যক্রম, সামগ্রিক পরিবেশ ও সমৃদ্ধ গ্রন্থাগার ঘুরে দেখেন।

এ সময় মাদরাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহসহ বিশিষ্ট শিক্ষকদের সঙ্গে অতিথিদের সৌজন্য সাক্ষাৎ ও প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। তাঁদের মধ্যে বিভিন্ন ইলমি, ধর্মীয় ও শিক্ষাবিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এতে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়।

মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয় এবং বিশেষ মেহমানদারির ব্যবস্থা করা হয়। মাদরাসার শিক্ষার পরিবেশ, শিক্ষকদের সঙ্গে ইলমি আলোচনা এবং গ্রন্থাগারের সমৃদ্ধ সংগ্রহ দেখে মরক্কোর অতিথিরা অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ হন। তাঁরা মাদরাসার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন।

উল্লেখ্য, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার লাইব্রেরিতে ২৪টি বিষয়ের ওপর প্রায় ১৭ হাজার কিতাব ও বই সংরক্ষিত রয়েছে। জ্ঞানচর্চা, গবেষণা ও পাঠাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এ সমৃদ্ধ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ পরিদর্শন কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়; বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বীনি শিক্ষা, ইলমি চর্চা ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।