ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

সাঁথিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   পাবনার সাঁথিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে নিয়ম না মেনে সুপারভাইজার নিয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, নাগডেমরা ইউনিয়নের সুপারভাইজার মিফতাহল জান্নাত সুলভের পরিবর্তে রিজার্ভ তালিকার দ্বিতীয় নম্বরে থাকা এসএম সাইদুর ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ রিজার্ভ তালিকার প্রথম নম্বরে থাকা তৌহিদুর রহমানকে এ বিষয়ে কোনো তথ্য বা যোগাযোগ করা হয়নি।

তৌহিদুর রহমানের দাবি, কোনো সুপারভাইজার অনুপস্থিত থাকলে প্রচলিত নিয়ম অনুযায়ী রিজার্ভ তালিকার ক্রমানুসারে প্রথম ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার কথা। কিন্তু তাকে না জানিয়ে দ্বিতীয় নম্বরে থাকা ব্যক্তিকে দায়িত্ব দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।এ ঘটনাকে কেন্দ্র করে সাঁথিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।