প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১: ০১
রাজধানীর মৌচাক ও খিলগাঁও এলাকায় আজ বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে কেএফসির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর মৌচাক ফরচুন মার্কেট-সংলগ্ন এলাকায়ও ককটেল বিস্ফোরিত হয়েছে।
এদিকে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা বেড়েই চলছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। বুধবার পুলিশ সদর দপ্তরের তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

