ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

মহাসড়কে টায়ারে আগুন, ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার

dailyvorerkhabor
নভেম্বর ১৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭: ৫৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ছাত্রলীগ কর্মী সন্দেহে আরো চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের আড়াইহাজার-রূপগঞ্জ থানা সীমান্তবর্তী পাল্লা এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে ছাত্রলীগের কয়েকজন কর্মী ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার কালীবাড়ি এলাকার জিসান (২৪) ও ইমন (২৪), গির্দা এলাকার সিয়াম (২০), আসিবুল (১৬), শাওন (১৫) ও আব্দুল আহাদ (২০) এবং নতুন বান্টি এলাকার সোহাগ (২৬)।

এদিকে বুধবার সকালে উপজেলার দিঘীরপাড় এলাকার শিমুলতলায় ছাত্রলীগ কর্মী সন্দেহে চারজনকে আটক করেন স্থানীয় লোকজন। সকাল ৬টার দিকে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক চারজন হলেন—নরসিংদীর মাধবদী থানার দিঘীরপাড় এলাকার জাহিদ (১৪) ও আকিব (১৪) এবং আড়াইহাজার উপজেলার চারিগাঁও এলাকার পারভেজ হোসেন (১৯) ও জাহিদুল (১৮)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘সাতজনকে মহাসড়কে বিক্ষোভ ও নাশকতার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ কর্মী সন্দেহে স্থানীয় লোকজন আরো চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।