ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬

রাকসুর দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টার অবস্থান

dailyvorerkhabor
নভেম্বর ১৮, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৬: ১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে ৩০ ঘণ্টা যাবৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা।

তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন ‘মঞ্চ ২৪’ নামের একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে শুরু হওয়া কর্মসূচি এখনো চলমান।

কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, আমরা গতকাল থেকে অবস্থান করছি, এর মাঝে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি তারা আমাদেরকে দুইটা মুলা ঝুলিয়ে দিয়েছে। ভর্তি পরীক্ষা আর অডিটের নামে তারা আমাদেরকে মুলা ঝুলানোর চেষ্টা করছে।

তাদের কথার কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে।

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, আমরা গতকাল থেকে এখানে অবস্থান করছি। প্রশাসন আমাদেরকে অযৌক্তিক যুক্তি দিয়ে দুইটা মুলা ঝুলিয়ে দিয়েছে। যার ফলে শিক্ষার্থীদের অধিকার ক্ষুন্ন হচ্ছে। তারা চাচ্ছেন না যে রাকসু হোক। রাকসু শিক্ষার্থীদের অধিকার এটা দিতেই হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব। এছাড়া আমাদের যদি মনে হয় এভাবে কাজ হচ্ছে না তাহলে আমরা অন্য কর্মসূচি দিতে বাধ্য হবো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।