পাবনার আটঘরিয়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৭ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, মসুর, খেসারীর বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার(১৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এসব কৃষক-কৃষাণীর মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।সার ও বীজ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, সহকারী প্রোগ্রামর(আইসিটি) কর্মকর্তা রোখনুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোবাইদা ফেরদৌস প্রমুখ।
স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এসব কৃষি উপকরণ বিতরন করা হচ্ছে।কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। প্রতি কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি সরিষার বীজ, মসুর বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি এবং কেসারী বীজ ১ কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়।উদ্বোধনী বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সরিষা,মসুর ও খেসারীর বীজ বিতরণের মূল লক্ষ্য হচ্ছে আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে বেশী বেশী উৎসাহিত করা।

