ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬

বরিশাল ও পাবনায় এসআরবির অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ৩

dailyvorerkhabor
নভেম্বর ১৮, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৩: ৫৬ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৪: ০৬

বরিশালের গৌরনদীতে ‘জর্দা শামীম’-এর সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে এসআরবি ফোর্সেস। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, পাবনার সাঁথিয়ায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এসআরবি-৮-এর সদস্যরা বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, ২,৭৬১ রাউন্ড কার্তুজ এবং ৩৩টি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, এসআরবি-১২ পাবনা জেলার সাঁথিয়া থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।