ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

বাজারে ‍গিয়ে আর ফেরেনি সানজিদা; আড়াই মাসেও মেলেনি সন্ধান

সুদাম চন্দ্র, জেলা প্রতিনিধি, নওগাঁ
নভেম্বর ১৭, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

সুদাম চন্দ্র, জেলা প্রতিনিধি, নওগাঁ:  নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সানজিদা সানু (১৬) নামে এক কিশোরীর। দীর্ঘদিনেও মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটছে স্বজনদের দিন।

নিখোঁজ সানজিদা সানু উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের প্রবাসী শেকের আলী সরদারের মেয়ে।

সানজিদার মা মোছা. মুক্তি বিবি জানান, গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে পারিবারিক কাজে আবাদপুকুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমার মেয়ে সানজিদা। এরপর থেকে সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর দিন পার হতে হতে আড়াই মাস কেটে গেল। এই আড়াই মাসেও মেয়ের সন্ধান না পেয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। তাই মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি আমার মেয়েকে যেন দ্রুত খুঁজে পাওয়া যায়।

এদিকে, সানজিদার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মেয়েটির পরিবার থানায় এসেছিল। পুলিশের পক্ষ থেকেও তাকে উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তবে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তার পরিবার সম্ভবত আদালতে মামলা করেছে। বিষয়টি পিবিআই তদন্ত করছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।