ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঢাকা জেলায় পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি সাভারের সাইফুল আলম

মো আলামিন, সাভার উপজেলা প্রতিবেদক
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। ঢাকা জেলার পুলিশ সুপারের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
​আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
​উল্লেখ্য, সাইফুল আলম এর আগেও চারবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো ঢাকা জেলার সেরা ওসির স্বীকৃতি পেলেন।
​পুনরায় এ অর্জন অর্জনে সাইফুল আলম জানান, এই স্বীকৃতি তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। সাভার থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে সেবা দিতে তিনি বদ্ধপরিকর।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।