ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম। ঢাকা জেলার পুলিশ সুপারের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, পরোয়ানা তামিল, মাদক উদ্ধার এবং মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, সাইফুল আলম এর আগেও চারবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো ঢাকা জেলার সেরা ওসির স্বীকৃতি পেলেন।
পুনরায় এ অর্জন অর্জনে সাইফুল আলম জানান, এই স্বীকৃতি তার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। সাভার থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে সেবা দিতে তিনি বদ্ধপরিকর।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪