ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

মাদারীপুরে শাজাহান খা‌নের পেট্রোল পাম্প ভাঙচুর

dailyvorerkhabor
নভেম্বর ১৯, ২০২৬ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৯: ৩৯

মাদারীপুরে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মা‌লিকানাধীন সা‌র্বিক পেট্রোল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার সদর উপজেলার খাগদী এলাকার সার্বিক ফিলিং স্টেশন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পাম্প শ্রমিকরা জানায়, রাত ৯টার দি‌কে আকস্মিক এক দল হেলমেট পড়া যুবকরা এসে সা‌র্বিক পেট্রোল পাম্পে হামলা চালায়।

এ সময় সার্বিক ফিলিং স্টেশনের অফিস ও সার্বিক বাস ডিপোর সিকিউরিটি রুম ভাঙচুর করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা পুলিশ কর্মকর্তারা। এসময় সা‌র্বিক প‌রিবহ‌নের ডি‌পো‌তে কোন বাসা ছিল না। অ‌নেক আগেই বাস স‌রি‌য়ে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী। তি‌নি ব‌লেন, ‌কে বা কারা যেন পা‌ম্পে ভাঙচুর ক‌রে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌ল প‌রিদর্শণ ক‌রে‌ছে। বর্তমানে ওখা‌নে পু‌লিশ মোতায়ন করা আছে। ‌দুবৃর্ত্তদের প‌রিচয় জানার চেষ্টা করা হ‌বে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।