ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন  


ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

হামিদুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:   চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫ – ২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন / প্রণোদনা সহায়তা খাতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ ও হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে  বিনামূল্যে বীজ কন্দ, রাসায়নিক সার, বালাইনাশক  ও অন্যান্য উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুরের আয়োজনে বৃহস্পতিবার সকাল দশ টায় উপজেলা চত্বরে এই প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়।

সার বীজ বিতরণ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী । এ সময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা রুমি, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন , উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল হক, ইব্রাহিম খলিল , আল ফুয়াদ, আব্দুর রাকিব, মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ।উপজেলায় মোট ২৫ জন  প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা  বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।