ঢাকাসোমবার , ২৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা


সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ি প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ইং উপলক্ষে মৎস্যজীবী,আড়তদার ও পাইকারদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেল ৪ টায় হাসাইল মৎস্য আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার (ওসি তদন্ত) মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, স্থানীয় আড়তদার,জেলে,পাইকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।