ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

dailyvorerkhabor
নভেম্বর ১৬, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৫: ৩৯

ভারতে মুসলিমবিদ্বেষ বাড়ছেই। সম্প্রতি আবারো গরু পাচারের অভিযোগে দুই মুসলিমকে গুলি করে মারা হয়েছে। ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে এ দুই মুসলিম যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

তবে পুলিশের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম মাকতুব।

নিহত দুজনের নাম সাবির ও গাব্বার। এ ঘটনায় তাহির নামে আরও একজন এবং পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাহির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে গরু পাচারের সন্দেহে একটি গাড়ি চলাচলের তথ্য পায় ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (সিআইএ) একটি দল। গাড়িটি আটকাতে তারা সড়কে ব্যারিকেড বসায়।

নুহ পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নিহত দুজনের লাশ মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে।

হরিয়ানায় এর আগেও গরু পাচারের অভিযোগকে কেন্দ্র করে মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী উগ্রপন্থিদের গণপিটুনি ও পুলিশের সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে গরু পাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।