টঙ্গীবাড়ি প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ইং উপলক্ষে মৎস্যজীবী,আড়তদার ও পাইকারদের সাথে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার বিকেল ৪ টায় হাসাইল মৎস্য আড়তে এ সভা অনুষ্ঠিত হয়। হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুজ্জামান দেওয়ান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী থানার (ওসি তদন্ত) মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, স্থানীয় আড়তদার,জেলে,পাইকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় বক্তারা বলেন, আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪