ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ী থানার নবাগত ওসির সাথে ব্লাড ফাউন্ডেশন সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়


সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:    টঙ্গীবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এ শুভেচ্ছা বিনিময় হয়।

সংগঠনের সদস্যরা বলেন, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে থানার সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছি। টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবসেবায় পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, নবাগত ওসি মহোদয়ের নেতৃত্বে টঙ্গীবাড়ী উপজেলা আরও নিরাপদ ও সেবামুখী হয়ে উঠবে।এসময় নবাগত অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম সকল মানবিক কাজের পাশে থাকার আশ্বাস দেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।