

টঙ্গীবাড়ী প্রতিনিধি: টঙ্গীবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠন টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ এর কক্ষে এ শুভেচ্ছা বিনিময় হয়।
সংগঠনের সদস্যরা বলেন, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে থানার সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করবে বলে আশা করছি। টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবসেবায় পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, নবাগত ওসি মহোদয়ের নেতৃত্বে টঙ্গীবাড়ী উপজেলা আরও নিরাপদ ও সেবামুখী হয়ে উঠবে।এসময় নবাগত অফিসার ইনচার্জ মো.সাইফুল ইসলাম সকল মানবিক কাজের পাশে থাকার আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭