ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ রেলওয়ে থানার মাদকবিরোধী অভিযান : গাঁজাসহ একজন গ্রেপ্তার


সেপ্টেম্বর ৮, ২০২৫ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:     কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার একটি টিম এ অভিযান পরিচালনা করে। এসময় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর দিকে কিঃমিঃ নং-২৮২/৯-২৮৩/০ এর মধ্যবর্তী বটতলার একটি পরিত্যক্ত টিনসেট গুদামঘর থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৬৫) কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তার কাছ থেকে একটি সাদা, লাল ও নীল রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা কালো পলিথিন মোড়ানো অবস্থায় ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করে আসছে।ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।