মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে শহরের পাশাপাশি দুর্গম চরাঞ্চলের সকল সমস্যা নিরসনের জন্য কাজ করবে বলে জানান মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম। বুধবার (৩সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল চরাঞ্চলের মানুষের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এর আগে হাসাইল বাজার ও অত্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি গনসংযোগ করেন এবং স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা এম.এ.বারী, জেলা মজলিসে শুরা সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো.ইকবাল হোসাইন,সহ সেক্রেটারি ও অর্থ সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.আব্দুস সালাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি মো.হোসাইন খান,ধীপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ডাঃ শামসুদ্দোহা, হাসাইল বানারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো.গোলাম আজম,অর্থ সম্পাদক মো.ইমরান মোল্লা,তারবিয়াত সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আলি, নুর হোসেন চৌকিদার সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

