লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘ফুটবে আলো বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করিবো রক্ত দান’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলার চর লরেন্স বাজার ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসায় “আলোর সাহিত্য ব্লাড ব্যাংক, লক্ষ্মীপুর” এর উদ্যোগে ১ম ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রায় ১০০ শিক্ষার্থীকে আলোর সাহিত্য ব্লাড ব্যাংক, লক্ষ্মীপুর এর প্রধান উপদেষ্টা ওসমান গনি বিপ্লব এর সহযোগিতায় ফ্রী ব্লাড গ্রুপ টেস্ট করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা আব্দুল করিম, প্রতিষ্ঠাতা পরিচালক রাহান মাহমুদ শিশির, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সালাম, নারী বিষয়ক সম্পাদিকা মাহি আক্তার মাহি, সহ দপ্তর সম্পাদক মোঃ হামিম হোসেন, কার্যনির্বাহী সদস্য রাজিব হোসেন রাজু , সদস্য রবিউল হাসান রনি প্রমুখ।“আলোর সাহিত্য ব্লাড ব্যাংক, লক্ষ্মীপুর” এর প্রতিষ্ঠাতা পরিচালক রাহান মাহমুদ শিশির বলেন, আলোর সাহিত্য ব্লাড ব্যাংক, লক্ষ্মীপুর, প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলাধীন মানবিক কাজ রক্তদানের পাশাপাশি ফ্রী ব্লাড ক্যাম্পেইন করে থাকে। রক্তদানে সবাইকে উৎসাহিত করে, এবং আগামীতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

