ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আগস্ট ২৮, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:    সিরাজগঞ্জ মাওলানা ভাসানী মিলনায়তনের অডিটোরিয়ামে ২৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক দলে আহ্বায়ক আব্দুল্লাহ আল-কায়েস।সভাটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উজ্জল।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যিনি বক্তৃতায় সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মসূচি এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।উল্লেখযোগ্যভাবে, জেলা প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে সদস্যরা উপস্থিত ছিলেন, যা সভাটিকে প্রাণবন্ত ও ফলপ্রসূ করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।