ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫

দেশ বিরোধী অসম চুক্তি বাতিলসহ ডিসেম্বরেই নির্বাচনের দাবিতে ঝিনাইদহে বিপ্লবী কমিউনিস্ট লীগের মিছিল সমাবেশ।


আগস্ট ২২, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:    রোজ বৃহস্পতিবার ২১শে আগস্ট ঝিনাইদহে বিকাল ৫ ঘটিকায় বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ শাখার উদ্যোগে একটি মিছিল ওয়াজির আলী স্কুলের সামনে থেকে শুরু হয়ে ঝিনাইদহ পায়রা চত্বর ঘুরে পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ জেলা সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড তসলিম উর রহমান, যশোর জেলা কমিটির কমিউনিস্ট লীগের সদস্য কমরেড পলাশ বিশ্বাস, ঝিনাইদহ জেলা কমিটির সদস্য নারী মুক্তি পরিষদের আহ্বায়ক কমরেড স্বপ্ন সুলতানা, কমরেড আব্দুর রাজ্জাক কমরেড রাজা কৃষক নেতা সোনা মিয়া সুজন মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক বছর অতিবাহিত হয়ে গেলেও ফ্যাসিজ স্বৈরাচারের সময় যে সমস্ত দুর্নীতি অন্যায় লুটপাট হয়েছে বর্তমানে ও তার ধারাবাহিকতা বজায় আছে। চাঁদাবাজি লুটপাট প্রক্রিয়া জনসাধারণের জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পরিপন্থী। ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকারের সময়ের দেশবিরোধী সমস্ত প্রকার অসম চুক্তি বাতিল হয়নি। সর্বত্র দুর্নীতির মহা উৎসব চলছে যাহা ডক্টর ইউনুস দুর্নীতি প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। চিকিৎসার নামে চলছে ক্লিনিক ব্যবসা এবং লুটপাটের মহৎসব। কৃষকের ফসলের ন্যায্য দাম না থাকলেও সার ডিজেল কীটনাশক ঔষধের দাম আরো বেড়ে কৃষকের ক্ষমতার বাইরে চলে গেছে। নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রকল্পের টাকা লুটপাট করে ভাগাভাগি করা হচ্ছে। স্কুল কমিটি গুলো পূর্বের সরকারের কায়দায় দখল চলছে। ইউনিয়ন গুলোতে একজন এমবিবিএস ডাক্তার বসার কথা থাকলো সেই ডাক্তাররা এখনো সদর বিভিন্ন হাসপাতালে তাদের অফিস করছে। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ঝিনাইদহে রেল এবং মেডিকেল কলেজ স্থাপন দেশ বিরোধী অসম চুক্তি বাতিল করে ডিসেম্বরের মধ্যেই একটি স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা না করলে দেশে আরো একটি গন অভ্যুত্থান সৃষ্টি হবে যে গণঅভ্যুত্থান শেখ হাসিনার তাড়ানোর গণঅভ্যুত্থান থেকেও আরো শক্তিশালী আকার ধারণ করবে এই হুশিয়ার ব্যক্ত করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।