উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নাধীন রাস্তা ও কালর্ভাট নির্মাণ প্রকল্পে গাইড ওয়াল করার জন্য নিম্নমানের ইট সাইডে নিয়ে আসছে শোনার সাথে সাথে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ দ্রুত ব্যবস্থা নিয়েছেন ।
স্থানীয়রা জানিয়েছেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ প্রকল্পের দায়িত্ব প্রাপ্তদের নির্দেশ দিয়েছেন, কাজের গুণগতমান বজায় রেখে ডিজাইন অনুযায়ী কাজ করার জন্য।
এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রকৌশলীর এই কঠোর পদক্ষেপে আমরা স্বস্তি পাচ্ছি। আশা করছি কাজ মানসম্পন্নভাবে হবে।”
উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ বলেন, “সরকারি প্রকল্পে মানহানি সহ্য করা হবে না। যে কোনো অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য, নিরাপদ ও টেকসই নির্মাণ নিশ্চিত করা।”
এলাকাবাসী আশাবাদী, হেদায়েত উল্লাহর তৎপরতায় প্রকল্পটি দ্রুত এবং মানসম্পন্নভাবে শেষ হবে।

