ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ


আগস্ট ১৮, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

উপজেলা প্রতিনিধি:   কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বন্যা কবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় আড়াই শতাধিক পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শুকনা খাবার সামগ্রী বিতরণ করেন।

গতকাল রবিবার (১৭ আগস্ট) রামকৃষ্ণপুরের লোকনাথ পুর, ইসলাম পুর, গড়ের পাড়া, হায়দারের চর ও চিলমারীর বাজুমারা, বাংলা বাজার, আমদানি ঘাট সহ বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য মো: হাসনাইন নাহিয়ান সজীব।উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।