ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় দোকানে বিদ্যুতের কাজ করতে গিয়ে সোহাগ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে উপজেলার পুরুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা মেজরভিটার বাসিন্দা গণি মিয়ার ছেলে সোহাগ মিয়া কয়েক বছর আগে পুরুড়া গ্রামে জমি কিনে বসতি গড়ে তোলেন। সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।
রবিবার সকালে নিজ দোকানে বিদ্যুতের লাইন মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের বাবা গণি মিয়া বলেন, “আমার ছেলে দোকানে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসে। স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে ঘটনাস্থলেই গিয়ে দেখি সে আর নেই।”ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, “এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুতের কাজ করতে গিয়ে সোহাগের মৃত্যু হয়েছে।”হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

