উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই নৌকা ঘাট থেকে নাটুয়ারপাড়া পর্যন্ত যাত্রীবাহী নৌকায় অতিরিক্ত মালামাল ও যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, অনুমোদিত ধারণক্ষমতার বাইরে মালামাল বোঝাই করে যাত্রী পরিবহন করায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ নৌযান (নিরাপত্তা) আইন, ২০২১ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আইন, ২০০১ অনুযায়ী যাত্রীবাহী নৌযানে অতিরিক্ত মালামাল বহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইনে বলা হয়েছে, অতিরিক্ত বোঝাইয়ের কারণে দুর্ঘটনা ঘটলে নৌযানের মালিক, মাস্টার ও চালক সবাই দায়ী হবেন এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
নদীপথের যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রুটে অতিরিক্ত যাত্রী ও মাল পরিবহন চললেও কর্তৃপক্ষের তদারকি নেই। এতে নৌযানগুলো ভারসাম্য হারিয়ে উল্টে যাওয়ার ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নৌ পুলিশ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেঁপ দাবি করেছেন সচেতন মহল।
নৌকা ঘাটে তালহা চেইন মাস্টার বলেন, এইভাবে যাবে যে যাই বলুক যতই ফেসবুকে প্রচার করুক কাজ হবে না।

