ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ সদরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


আগস্ট ১৫, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে “বুথভিত্তিক পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট ) সকাল ৮ টায়, সগড়া বিশ্বরোড মোড়ে একটি স্কুলে উপজেলা আমীর মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমনের পরিচালনায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রমজান আলী বলেন, “জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী জনবান্ধব দল। অতীতের সকল গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করে জনগণের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকেই বেছে নেবে, ইনশাআল্লাহ।”কর্মশালায় ভোট কারচুপি ও জাল ভোট প্রতিহত করা, ভোট কেন্দ্রে অনিয়ম রোধে করণীয়, দায়িত্ব পালনের দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় করণীয়-বর্জনীয় বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রায় দুই শতাধিক বুথভিত্তিক পোলিং এজেন্ট অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক। প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মোশারফ হোসাইন লোকমান। বিশেষ প্রশিক্ষক ছিলেন সদর উপজেলা নায়েবে আমীর ও উপজেলা নির্বাচন বিভাগের সভাপতি মোঃ নূর উদ্দিন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ এবং সমাজকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।