ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


আগস্ট ৮, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও নিরীহ পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এতে করে একাধিক পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
ভুক্তভোগী মোছাঃ হোসনা আক্তার অভিযোগ করে বলেন, “পূর্ব থেকে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আমাদের প্রতিবেশী শুকুর আলী নিজের ভাগিনা শরিফুলকে হত্যা করে আমাদের ওপর দায় চাপিয়ে দেয়। আমরা এখন মামলা ও হামলার ভয়ে বাড়িতে থাকতে পারি না, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে থাকতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই সুযোগে তারা আমাদের বাড়ির গরু, ছাগল, হাঁস-মুরগি এমনকি পুকুরের মাছও চুরি করে নিয়ে যাচ্ছে। ঘরের দরজা-জানালা, টিন, মারুল, চৌকাঠ—সবকিছু লুটপাট করে নিয়েছে।”তাদের দাবি, মামলাটি পূর্ণ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও সঠিক বিচার কার্য সম্পন্ন করা হোক।এলাকাবাসী ও ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।