ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ খবর

৫ই আগস্ট উপলক্ষে কিশোরগঞ্জে খেলাফতে মজলিসের বিজয় র‍্যালি ও দোয়া মাহফিল


আগস্ট ৫, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি ও ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফতে মজলিস জেলা শাখার উদ্যোগে বিজয় র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে জেলা শাখার উর্ধ্বতন দায়িত্বশীল মাওলানা আব্দুল কাদিরের সঞ্চালনায় র‍্যালির সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম। র‍্যালিটি কিশোরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “আজ ৫ই আগস্ট—গত বছর এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। তাই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই একে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতাকে ধরে রাখতে চাই। আর কোনো নতুন স্বৈরাচার এ দেশে সৃষ্টি হলে তার পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে।”তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শত সহস্র মানুষের হত্যাকারী শেখ হাসিনার দৃশ্যমান বিচারের ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে যে কোনো স্বৈরাচার জানে এর পরিণতি কত ভয়াবহ হতে পারে।”পরিশেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে দোয়া করা হয় এবং বিজয় র‍্যালি ও সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।