ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ খবর

সাভারে পুড়িয়ে হত্যা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে: তারেক রহমান


জুলাই ৩০, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   সাভারে পুড়িয়ে হত্যা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (৩০ জুলাই) ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আশুলিয়ার শ্রীপুরে আয়োজিত ‘নারকীয় আশুলিয়া’ শীর্ষক স্মরণসভায় শহিদ শ্রমিক, ছাত্র ও জনতার পরিবারের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, ‘জুলাইয়ে সাভারে গণহত্যা চালানো হয়েছিল। সেখানে পুড়িয়ে হত্যা করা হয়েছে এমনভাবে, যা কারবালার নৃশংসতাকেও হার মানিয়েছে।’

তারেক রহমান আরও বলেন, ‘মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য রাজপথে নামেনি। তারা একটি গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করেছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে দেশে স্থিতিশীলতা বজায় থাকবে। কয়েকজনের হাতে দেশ পরিচালনার ভার তুলে দেওয়ার জন্য মানুষ গত ১৫ বছর আন্দোলন করেনি, কিংবা গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গ করেনি।’তিনি বলেন, ‘সরকার জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কি না, সন্দিহান। উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।