কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জি.এস. আলহাজ্ব আহমেদ ফারুক খোকনের নেতৃত্বে কটিয়াদী উপজেলায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরা হয় এবং আগামীর রাজনৈতিক রূপরেখা সম্পর্কে সচেতন করা হয়।এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দীলিপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, মশুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাপ মিয়া, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আহমেদ ফারুক খোকন বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কেবল বিএনপির কর্মসূচি নয়, এটি একটি জাতীয় রূপকল্প। একটি ভেঙে পড়া রাষ্ট্রকে পুনর্গঠনের রূপরেখা। আমরা এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।”স্থানীয় নেতাকর্মীরা এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন কর্মসূচি বিএনপির তৎপরতা জোরদার করতে এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

