কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২০ জুলাই) যোহর নামাজের পর কোরআন তেলাওয়াত ও দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. রবিউল ইসলাম শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মানসুর আহমাদ সোহাগ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। তিনি বলেন, “দেশ আজ ভয়াবহ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছে। একদল চাঁদাবাজ বিদায় নিলেও নতুন রূপে আরেক দল আবির্ভূত হয়েছে। চাঁদা না দিলে হামলা-মামলা,সারা দেশে ধর্ষণ লুণ্ঠন শুরু হয়েছে এমনকি হত্যাকাণ্ডও ঘটছে, তিনি হাত পাকা মার্কা ভোট চেয়ে বক্তব্য শেষ করেন।
প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।
আরও উপস্থিত ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হুসাইন তালুকদার
জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের উপদেষ্টা প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি
মাওলানা শফিকুল ইসলাম ফারুকী
জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ
যুব আন্দোলনের উপদেষ্টা মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার
জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ জেলা সভাপতি মুফতি কফিল উদ্দিন
ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব মো. মুসা খান
জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি প্রভাষক মুহাম্মাদ নূর আহমাদ
ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ তানভীর আহমাদ
বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামভিত্তিক সমাজব্যবস্থা কায়েমের বিকল্প নেই। যুবসমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়,দুয়ার ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

