ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

বার্সেলোনার প্রত্যাবর্তনীয় জয়

dailyvorerkhabor
নভেম্বর ২৩, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২৩: ৫৯

শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। সাত মিনিটের মধ্যে দুই গোল হজম, এরপর পেনাল্টি মিস; সব মিলিয়ে বার্সেলোনার জন্য কঠিন এক রাত। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের পঞ্চম মিনিটেই বার্সেলোনার ভুলের সুযোগ নেয় ভিয়ারিয়াল। মাঝমাঠে ফেরমিন লোপেজের ভুল পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করেন তাজন বুকানন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুসেই। আলবার্তো মোলেইরোর বাড়ানো বল ধরে বার্সেলোনার রক্ষণ ভেঙে জালে পাঠান এই ফরোয়ার্ড।

ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ১৯ মিনিটে লামিনে ইয়ামালকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় স্বাগতিকেরা। কিন্তু ২৩ মিনিটে স্পটকিক থেকে গোল করতে পারেননি ইয়ামাল। তাঁর নিচু শট লাগে পোস্টের বাইরের অংশে। প্রথমার্ধ শেষ হয় ভিয়ারিয়ালের ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

বিরতির পর অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে পেদ্রির কর্নার থেকে হেডে ব্যবধান কমান জেরার্দ মার্টিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে সমতা ফেরান ফেরমিন লোপেজ। প্রথম গোলের সময় ভুল করা ফেরমিনই এবার দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এরপর জয়ের জন্য চাপ বাড়ায় বার্সেলোনা। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই পূর্ণ হয় বার্সেলোনার প্রত্যাবর্তন। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সেলোনা। সমান ম্যাচে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভিয়ারিয়াল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।