ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ খবর

কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আব্দুস সালাম (ঝিনাইদহ) জেলা প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এক জমজমাট ম্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখি হয় শক্তিশালী দামুড়হুদা ফুটবল একাদশ বনাম হরিনাকুন্ডু ফুটবল একাদশ। ২২শে নভেম্বর রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। উদ্বোধনী বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং সুস্থ ধারার বিনোদন ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।খেলাটি উপভোগ করতে বিকেল থেকেই সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠের চারপাশে হাজারো ক্রীড়ামোদী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।