নিজস্ব প্রতিবেদক: নবগঠিত জাতীয়তাবাদী সাইবার ফোরামের কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে জোয়ার্দার মো. আবু হানিফ শেখের দায়িত্ব পাওয়াকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, তিনি একসময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তার এমন অতীত পরিচয় সামনে আসায় দলীয় আদর্শ ও বর্তমান রাজনৈতিক অবস্থানের সঙ্গে এ নিয়োগ কতটা সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাকর্মীদের একটি অংশ।সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে ।
তবে অভিযোগের বিষয়ে জোয়ার্দার মো. আবু হানিফ শেখের বক্তব্য এবং ফোরামের কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনা।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

